নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় কার্যদিবস বুধবার (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৭টির বা ২০.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন লিবরা ইনফিউশনের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৫৭.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯২২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬৪.৩০ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের শেয়ার দর বেড়েছে ৭.১৫ শতাংশ, ন্যাশনাল টিউবসের শেয়ার দর বেড়েছে ৪.২৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩.৫৮ শতাংশ, ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে ৩.৪৫ শতাংশ, বার্জার পেইন্টসের শেয়ার দর বেড়েছে ৩.০২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২.৮২ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২.৭২ শতাংশ, এসএস স্টিলের শেয়ার দর বেড়েছে ২.২৫ শতাংশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.১৪ শতাংশ বেড়েছে।






