বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

গবেষণা ও উন্নয়নের উপর নির্ভর করছে আমাদের অগ্রগতি-বিএসইসি চেয়ারম্যান – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৯০ সময় দেখুন
গবেষণা ও উন্নয়নের উপর নির্ভর করছে আমাদের অগ্রগতি-বিএসইসি চেয়ারম্যান – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, “গবেষণা ও উন্নয়নের উপর নির্ভর করছে আমাদের অগ্রগতি। ক্রমপরিবর্তনশীল ও দ্রুত গতিতে এগিয়ে চলা আজকের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদেরও দ্রুততার সাথে নিজেদের উন্নয়ন করতে হবে। আমাদের নিয়মিত প্রশিক্ষণ এবং গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগাতে শিখতে হবে।”

রবিবার (১৭ জুলাই) বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) আয়োজিত বিএসইসির সহকারী পরিচালক ও ব্যক্তিগত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নের দিকে পূর্ণ মনোযোগী। এদেশে এখন স্বপ্ন দেখানো হয় এবং তা বাস্তবায়ন করা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ে ‘A Tale of Emerging Bangladesh’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন। তিনি দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতি হিসেবে বাংলাদেশের উত্থানের নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতির সাফল্য, অসংখ্য মাইলফলক অর্জন, সরকারের বিগত ১৩ বছরের পরিকল্পনামাফিক উন্নয়নের বিষয়টি তুলে ধরেন।

এছাড়াও ভিশন ২০২১, ডেল্টা প্ল্যান ২১০০, পঞ্চবার্ষিক পরিকল্পনা, বিগত দশকে বৈশ্বিক নানা সূচকে বাংলাদেশের সাফল্য নিয়ে তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। অনুদান ও সহায়তা নির্ভর বাংলাদেশের অর্থনীতির বাণিজ্য নির্ভর শক্তিশালী অর্থনীতিতে পরিণত হওয়ার কথা তুলে ধরে বাংলাদেশের আমদানি-রপ্তানির বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলেন তিনি। বাংলাদেশের ‘ডেল্টা প্ল্যান ২১০০’র কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নকে নিয়ে আমাদের রয়েছে শত বছরের পরিকল্পনা।

প্রশিক্ষণ অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ সরকারকে নিয়োগের মধ্য দিয়ে জনবল বৃদ্ধির মাধ্যমে কমিশনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ধন্যবাদ জানান। তিনি নিয়মিত প্রশিক্ষণের গুরুত্বের কথা বলেন এবং প্রশিক্ষণার্থীদের দেশপ্রেমের সাথে দেশের উন্নয়নে কাজ করার কথা বলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর