বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিনিয়োগ সীমা গণনায় ক্রয় মূল্যকে বিবেচনায় নিতে মন্ত্রণালয়ে চিঠি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮১ সময় দেখুন
বিনিয়োগ সীমা গণনায় ক্রয় মূল্যকে বিবেচনায় নিতে মন্ত্রণালয়ে চিঠি – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে দীর্ঘ দিনের বিনিয়োগ সীমার সমস্যাটি সমাধানের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার। যোগদানের এক সপ্তাহের মধ্যেই এলক্ষ্যে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার জন্য অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেওয়ার দাবি জানিয়ে আসচ্ছিল বিনিয়োগকারীরা। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাতে সাড়াঁ দেয়নি। তবে আব্দুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সেই সমস্যা সমাধানের আশা বিনিয়োগকারীদের মধ্যে জাগে।

অবশেষে আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই বিনিয়োগ সীমার সমস্যাটি সমাধানের উদ্যোগ নিয়েছেন। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে এ লক্ষে সোমবার (১৮ জুলাই) অর্থমন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। যার অনুমোদন পেলেই বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে দিকনির্দেশনা জারি করা হবে।

দীর্ঘদিনের চাহিদা বিনিয়োগ সীমার সমস্যাটি সমাধানের মাধ্যমে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এছাড়া বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে পারস্পরিক সমঝোতা ও ঘনিষ্ঠতায় নতুন গভর্নর পুঁজিবাজারের উন্নয়নে আরও পদক্ষেপ নেবেন বলে বিনিয়োগকারীরা আশা করছেন।

বিনিয়োগকারীদের এই আশার পেছনে রয়েছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কমিশনে যোগদানের পর থেকেই পুঁজিবাজারের উন্নয়নে সাবেক সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফের সঙ্গে নিয়মিত যোগাযোগ। যাদের মধ্যে দেশের অর্থনীতির স্বার্থে পারস্পরিক বোঝাপড়া এবং সর্ম্পক্য খুবই ভালো। যে কারনে বিএসইসি চেয়ারম্যানের ডাকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টাও করেছেন আব্দুর রউফ। তবে তার গভর্নরের নিয়োগের মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি গতিশীল হবে পুঁজিবাজার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর