মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মাইক্রোসফটের মূল্য ২ লাখ কোটি ডলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
মাইক্রোসফটের মূল্য ২ লাখ কোটি ডলার


আন্তর্জাতিক ডেস্ক

২ লাখ কোটি ডলারের এলিট ক্লাবে যুক্ত হলো আমেরিকান জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। মঙ্গলবার কোম্পানিটির বাজারমূল্য বেড়ে ২ লাখ কোটি ডলার স্পর্শ করেছে। এদিন শেয়ারবাজারে মাইক্রোসফটের দর ১.১ শতাংশ বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট দ্বিতীয় কোনো কোম্পানি যারা ২ লাখ কোটি ডলার ক্লাবে ঢুকল। এর আগে আরেক মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের মূল্য ২ লাখ কোটি ডলার ছাড়িয়েছিল।

২ লাখ কোটি ডলার ক্লাবে সবার আগে পদার্পণ করে সৌদির রাষ্ট্রয়াত্ত তেল শোধনাগার কোম্পানি আরামকো। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২ লাখ কোটি ডলার স্পর্শ করেছিল। তবে বর্তমানে বাজারে আরামকোর মূল্য ১ লাখ ৮৮ হাজার কোটি ডলার।

মঙ্গলবার শেয়ারবাজারে মাইক্রোসফটের ১.১ শতাংশ উল্লম্ফন ঘটে প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২৬৫.৫১ ডলারে। চলতি বছরে প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে মঙ্গলবার মাইক্রোসফটের বাজারমূল্য ২ লাখ কোটি ডলার প্রথমবারের মতো স্পর্শ করে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি কোম্পানির দর দ্রুত গতিতে বাড়ছে। মাইক্রোসফট এক লাখ কোটি ডলার ক্লাবে মাত্র দুই বছর আগে ঢুকেছিল। দুই বছর না পেরোতেই আরও এক লাখ কোটি ডলার বেড়ে গেছে প্রতিষ্ঠানটির বাজারমূল্য।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মাইক্রোসফটের শেয়ারমূল্য ৬৪ শতাংশ বেড়েছে। মূলত করোনাভাইরাস মহামারির পুরো সময়জুড়েই বিশাল উল্লম্ফন উপভোগ করছে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর