বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

অর্থ প্রবাহ বাড়াতে মার্চেন্ট ব্যাংক-স্টক ডিলারের ক্যাপিটালে বিএসইসির নজর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪৯ সময় দেখুন
অর্থ প্রবাহ বাড়াতে মার্চেন্ট ব্যাংক-স্টক ডিলারের ক্যাপিটালে বিএসইসির নজর – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ডলার সংকট এবং বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের ভবিষ্যত অর্থনীতি নিয়ে মন্দার বিভিন্ন শঙ্কার খবর এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে ভর করেছে। যা পুঁজিবাজারে বড় নেতিবাচক প্রভাব ফেলছে। এতে করে ঈদ পরবর্তী টানা ৯ কার্যদিবস পুঁজিবাজারে পতন হয়েছে। যা বিনিয়োগকারীরা অতিষ্ঠ করে তুলেছে। এই পরিস্থিতিতে পুঁজিবাজারে অর্থ প্রবাহ বাড়ানোর জন্য মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দেশে লোডশেডিংয়ের খবর প্রকাশের পর থেকে পুঁজিবাজার টানা পতনে রয়েছে। এরইমধ্যে দৈনিক ১ ঘন্টার লোডশেডিংয়ে গত ৯ কার্যদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ৩১৪ পয়েন্ট নাই হয়ে গেছে। এরমধ্যে আবার লোডশেডিং আরও মন্দাবস্থা দেখা দিতে পারে বলেও বিভিন্ন শঙ্কার খবর বেরোচ্ছে। যা অর্থনীতিতে বিরুপ ফেলতে পারে। এছাড়া ডলার নিয়েও নানা নেতিবাচক খবর পাওয়া যাচ্ছে।

এই ২ কারনে পুঁজিবাজার যখন টানা নেতিবাচক, তখন অর্থ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বিএসইসি মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালে নজর দিয়েছে। এক্ষেত্রে কমিশন মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটাল যথাযথ ব্যবহার হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে। অনেকে ওই ক্যাপিটালের অপব্যবহার করেছে বলে কমিশনের কাছে খবর আছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালের যথাযথ ব্যবহার হচ্ছে না। তাই কমিশন ওই ক্যাপিটালের সঠিক ব্যবহারে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে। যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর