নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১০ আগস্ট) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩০৭টি শেয়ার ৮৩ বার হাত বদলের মাধ্যমে ৭১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির মোট ১০ কোটি ০৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির মোট ৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।






