Tech Tips: আমরা অনেক সময়ই মোবাইল ফোনে অনেক দরকারি কাগজপত্র রাখি। কোনওটা ছবি তুলে ফাইল তৈরি করা হয়, কিছু ডকুমেন্ট আবার স্ক্যান করে রাখা হয়। যাঁরা ফোনে ডকুমেন্ট স্ক্যান করতে জানেন না, তাঁরা অনেক সময়ই দরকারি কাগজ রাখতে আলাদা ফাইল ব্যবহার করেন। আজ আমরা জেনে নেব কীভাবে সহজেই ডকুমেন্ট স্ক্যান করে সেগুলিকে আমাদের মোবাইল ফোনেই স্টোর করে রাখা যায়। তাহলে দরকারের সময় আমরা এই ডকুমেন্টগুলিকে অনায়াসেই যে কারও সঙ্গে শেয়ার করতে পারব।
ফোনে কোনও ডকুমেন্ট স্ক্যান করার দু’টি প্রধান উপায় রয়েছে৷ একটি হল, আমরা গুগল ড্রাইভের (Google Drive) মাধ্যমে এটি করতে পারি, দ্বিতীয়ত আমরা অ্যান্ড্রয়েড প্লে স্টোরের (Google Play Store) যে কোনও অ্যাপের মাধ্যমে যে কোনও ডকুমেন্ট স্ক্যান করতে পারি।
আরও পড়ুন – বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট স্ক্যান করা-
ফোনেও এভাবে ডকুমেন্ট স্ক্যান করা যায়। গুগল ড্রাইভ ছাড়াও, আমরা ‘ক্যামস্ক্যানার অ্যাপ্লিকেশন’ অ্যাপটিও ব্যবহার করতে পারি। এর সাহায্যে আমরা পিডিএফ (PDF) ফরম্যাটে যে কোনও ডকুমেন্ট সেভ করতে পারব।
আরও পড়ুন – সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
এছাড়াও আমরা ড্রাইভে সংরক্ষিত ডকুমেন্টগুলিকে ‘ক্যাম স্ক্যানার’-এর ক্লাউডেও সেভ করে রাখতে পারি। পরে যে কোনও দরকারে তাদের ব্যবহার করা যেতে পারে। আমরা সহজেই আমাদের যে কোনও ডকুমেন্ট যেমন- আধার কার্ড, আইডেনটিটি কার্ড, মার্কশিট ইত্যাদি ডকুমেন্টকে ইচ্ছে অনুযায়ী স্ক্যান করে রাখতে পারি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google Drive, Tech tips