বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাউথইস্ট ব্যাংকের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
সাউথইস্ট ব্যাংকের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা বৃহস্পতবিার (১১ আগস্ট) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সভাপতিত্ব করেন।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মো: আকিকুর রহমান, ম. মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক: বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরন্সে লিঃ), মিস আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রাঃ) লিঃ), স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভায় আরও সংযুক্ত ছিলেন- কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন। সভার প্রারম্ভে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে “জাতীয় শোক দিবস ২০২২” উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনকল্পে সভার সভাপতি এবং ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সহ অংশগ্রহণকারী সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং নিষ্পাপ শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২১ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি ২০২১ সাল থেকে চলমান কোভিড-১৯ এর কারনে সৃষ্ট আর্থিক ক্ষতিসমূহ উত্তরণে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালার আলোকে ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনায় যে পুর্নবন্যিাস করা হয়েছে তা বিশেষভাবে উল্লেখ করেন। সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়।

সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২১ সালে ৮,৬৭১. ১২ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৩৭৬,৭০০.৭৭ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৪৯৫,৮৪১.৯৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ১.৫০ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৫.২২ টাকা (সম্মিলিত) এবং শেয়ার প্রতি নীট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৭.৮৯ টাকা (সম্মিলিত)। ২০২১ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ১০.৭৫ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২১ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪১,৩২৭.০৭ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ২০২১ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪০.৯০% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ০.৫৯ মিলিয়ন টাকা ও শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১২.৭০ মিলিয়ন টাকা।

ব্যাংকের ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মত ভোটে ৮% নগদ লভ্যাংশ ও ৪% বোনাস লভ্যাংশ এবং ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের টকেসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাতœক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরন করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২১ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর