নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বিশাল ব্যবধানে কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে লেনদেনের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.১৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০.৩২ পয়েন্ট বা ২.২৬ শতাংশ।
কর্পোরেট সংবাদ/এআরএইচ






