নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর পতনের শীর্ষে উঠে এসছে মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি আইসিবি সোনালী-১ম মিউচুয়াল ফান্ড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিবি সোনালী-১ম মিউচুয়াল ফান্ডের শেয়ার দর হ্রাস পেয়েছে ১.২৩ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৮.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৮ টাকা ও ক্লোজিং প্রাইজ ৭.৮০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৭.৮০ টাকা থেকে ৮ টাকায়। কোম্পানিটি আজকে ৬১ বারে ৯০ হাজার ১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭ লাখ টাকা। ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর হ্রাস পেয়েছে ২.৯৪ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ১০.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১০.২০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৯.৯০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৯.৮০ টাকা থেকে ১০.২০ টাকায়। কোম্পানিটি আজকে ৫০৬ বারে ১৪ লাখ ৮৫ হাজার ৫৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- যমুনা ব্যাংকের ১.৮০ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.৭৬ শতাংশ, রিলায়েন্স-১ম মিউচুয়াল ফান্ডের ১.৭৫ শতাংশ, তুংহাই টেক্সটাইলের ১.৬৩ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৬২ শতাংশ, আইএফআইএল-১ম মিউচুয়াল ফান্ডের ১.৫৩ শতাংশ, ডিবিএইচ-১ম মিউচুয়াল ফান্ডের ১.৩৫ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ১.৩৫ শতাংশ দর কমেছে।






