সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

Twitter lets people cram video images and GIFs into one tweet

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
Twitter lets people cram video images and GIFs into one tweet


Twitter Update: সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিই ক্রমাগত উন্নত করে চলেছে তাদের ফিচার। ব্যবহারকারীকে আরও বেশি আকৃষ্ট করে রাখতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন ফিচার আসছে এই অ্যাপগুলিতে। পিছয়ে নেই Twitter-ও।

সম্প্রতি তারা জানি দিয়েছে একটি নতুন ফিচার পরীক্ষা করা হচ্ছে, যার সাহায্যে একটি মাল্টিমিডিয়া ট্যুইটে ছবি, ভিডিও এবং GIF একসঙ্গে পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। এই ফিচারটি যে আপাতত পরীক্ষা করে দেখা হচ্ছে তা স্পষ্টই জানিয়েছে সংস্থাটি। এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, ট্যুইটে ছবি এবং ভিডিও উভয়ের জন্যই অ্যাকাউন্ট ট্যাগ করা যাবে। আপাতত কিছু ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন তবে তা সীমিত সময়ের জন্য।

ওই রিপো্র্টে ট্যুইটারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা সীমিত সময়ের জন্য কিছু অ্যাকাউন্টে একটি নতুন ফিচার পরীক্ষা করছি। এই ফিচারে ব্যবহারকারীরা একটি একক ট্যুইটের মধ্যে চারটি বিভিন্ন মিডিয়া মিশিয়ে দিতে পারবেন সহজে।’

আরও পড়ুন – সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

এর আগেই কিছু ব্যবহারকারী এই ফিচারটি সম্পর্কে ট্যুইট করেছিলেন। তবে ঠিক কী ভাবে একটি একক ট্যুইটের মধ্যে বিভিন্ন মিডিয়া জড়িত হবে তা এখনও স্পষ্ট নয়।

সংস্থার তরফে দাবি করা হয়েছে, ‘আমরা দেখছি যে মানুষ ট্যুইটারে আরও ভিজ্যুয়াল কথোপকথন করতে চাইছেন এবং করছেনও। এই কথোপকথনগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে ছবি, GIF এবং ভিডিও ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।’

আরও পড়ুন – বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

এই পরীক্ষার মাধ্যমে, তারা বুঝতে চাইছে, ব্যবহারকারীরা কী ভাবে ২৮০টি অক্ষরের পরিবর্তে বিভিন্ন মিডিয়া ফর্ম্যাটকে একত্রিত করে ট্যুইটারে আরও সৃজনশীল ভাবে নিজের মনোভাব প্রকাশ করেন।

সম্প্রতি, Twitter জানিয়েছে, তারা একটি নতুন ‘স্টেটাস ফিচার’-ও পরীক্ষা করছে। এর মাধ্যমে ব্যবহারকারী যে কোনও পোস্ট পূর্ব-নির্ধারিত ‘লেবেল’-সহ ট্যাগ করতে পারবেন। আগে যেমন পাওয়া যেত LiveJournal বা MySpace। তেমনই এ বার পাওয়া যেতে পারে ‘Spoiler alert’, ‘Shower thoughts’, ‘Picture of the day’ বা ‘Current status’।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Tech news, Twitter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর