বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

৮ হাজার ১৭১ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৭২ সময় দেখুন
৮ হাজার ১৭১ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন – Corporate Sangbad


II শেয়ার বাজার ডেস্ক II

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহ ইতিবাচক ধারায় কেটেছে। যদিও আলোচ্য সপ্তাহে সরকারি ছুটির কারণে মাত্র তিন দিন লেনদেন হয়েছে। এ সময় বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ১৭১ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা।

শনিবার(২০ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩ হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৪২ কোটি ৮২ লাখ ২৫ হাজার টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৭ হাজার ৩১৭ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার ৬৪৬ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৩২৮ কোটি ৪৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ১৭১ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির।

কর্পোরেট সংবাদ/এআরএইচ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর