বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন হতে পারে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন হতে পারে – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : সরকারের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচি পরিবর্তন হওয়ায় বুধবার (২৪ আগস্ট) থেকে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচির পরিবর্তনের ঘোষণা আসতে পারে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদুল ফিতরসহ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য পরিবর্তিত সময়েও ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়। আগের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে এবারও ব্যাংকগুলোর লেনদেনের সময়ের সাথে নির্ধারণ করা হবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের নতুন সময়সূচি।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ব্যাংকগুলোর লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় পুঁজিবাজারের লেনদেনের সময়েও পরিবর্তন আসতে পারে। তবে সময়ের ব্যাপারে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ, জ্বালানি সংকট মোকাবেলায় সম্প্রতি সরকার সতর্কতামূলক বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ব্যাংকে লেনদেনের সময়সূচি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুসারে, আগামী বুধবার থেকে ব্যাংকে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন হবে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করা যায়। আর পুঁজিবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর