বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ড্রাগন ম্যান— মানুষের আরেক নিকটাত্মীয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
ড্রাগন ম্যান— মানুষের আরেক নিকটাত্মীয়


আন্তর্জাতিক ডেস্ক

চীনে এক প্রাচীন মানুষের মাথার খুলি পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, এটি আধুনিক মানুষের পূর্বপুরুষ সম্পর্কে এতদিনের প্রচলিত তত্ত্বে পরিবর্তন আনতে পারে। কেননা, ওই প্রাচীন মানুষ নতুন এক প্রজাতির বলে মনে করছেন তারা।

উত্তরপূর্ব চীনে পাওয়া মাথার খুলিটি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, এটি মানুষের প্রাচীন কোনো নিকটাত্মীয়। এতদিন আধুনিক মানুষের সবচেয়ে নিকট পূর্বপুরুষ হিসেবে মনে করা হতো নিয়ানডার্থালদের। তবে নতুন পাওয়া এই প্রজাতি নিয়ানডার্থালদের চেয়েও মানুষের ঘনিষ্ঠ হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীর নতুন পাওয়া এ প্রজাতির বৈজ্ঞানিক নাম দিয়েছেন হোমো লোঙ্গি, আর চলতি ভাষায় এর নাম নাম ড্রাগন ম্যান।

জানা যায়, হারবিন ক্রোনিয়াম নামের ওই খুলিটি ১৯৩৩ সালে এক চীনা ব্যক্তি সনঘুইয়া নদীর উপর সেতু বানানোর সময় পেয়েছিলেন। সে সময় চীনের ওই অংশ জাপানের দখলে ছিল। জাপানীদের হাত থেকে রক্ষা করতে মাথার খুলিটি এক নলকূপের গর্তে লুকিয়ে রেখেছিলেন চীনা ব্যক্তি।

ড্রাগন ম্যান— মানুষের আরেক নিকটাত্মীয়

বিজ্ঞানীরা জানান, ওই ব্যক্তি মাথার খুলিটি তার জাপানী কর্মকর্তার হাতে না দিয়ে একটি পরিত্যক্ত নলকূপের গর্তে লুকিয়ে রাখেন। ঐতিহ্যগতভাবে চীনের মানুষরা তাদের সম্পদ এভাবেই লুকিয়ে রাখত।

যুদ্ধের পর চীনা ওই ব্যক্তি আবার কৃষিকাজে ফিরে যান। তিনি লুকিয়ে রাখা সম্পদের আর কোনো খোঁজ করেননি। ফলে মাথার খুলিটি অন্যদের কাছে অজানাই রয়ে যায়।

চীনা ওই ব্যক্তির তৃতীয় প্রজন্ম সম্প্রতি তাদের পূর্বপুরুষের গোপন আবিষ্কারের কথা জানতে পারেন। ২০১৮ সালে তারা নলকূপের গর্ত থেকে মাথার খুলিটি উদ্ধার করেন। পরে তারা খুলিটি গবেষণার জন্য হুবেই জিও ইউনিভার্সিটিতে দান করেন।

গবেষণার পর বিজ্ঞানীরা যে তথ্য জানিয়েছেন তাতে মানব ইতিহাসের এতদিনের প্রচলিত তত্ত্বে পরিবর্তন আসতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এই মাথার খুলিটির বয়স অন্তত ১ লাখ ৪৬ হাজার বছর। আধুনিক মানুষের মাথার খুলির তুলনায় এটি অনেক বড়। খুলিটির দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার আর প্রস্থ ১৫ সেন্টিমিটার। এটির অক্ষিকোটর, ভ্রু, মুখগহ্বর অনেক বেশি প্রশস্ত। খুলিটি প্রায় ৫০ বছর বয়েসি একজন পুরুষের।

খুলিটির জিন গবেষণা করে জানা গেছে, এটি হোমো স্যাপিয়েন্সের কোনো নিকটতম পূর্বপুরুষ। প্রাগৈতিহাসিক যুগে এ ধরনের মানুষ কঠোর পরিবেশে বাস করত। তাদের শারীরিক গঠনও ছিল শক্ত এবং এরা নিয়ানডার্থালদের চেয়েও বেশি সহ্যক্ষমতার অধিকারী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর