নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪টির বা ২৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১৬.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিআইএফসি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের দর কমেছে ১০.৭৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের দর কমেছে ৮.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের দর কমেছে ৭.৮৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের দর কমেছে ৭.৭৪ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের দর কমেছে ৭.১৬ শতাংশ, জুট স্পিনার্সের দর কমেছে ৭.১০ শতাংশ, সুহৃদের দর কমেছে ৭.০৮ শতাংশ, এমারেল্ড অয়েলের দর কমেছে ৫.৬৬ শতাংশ এবং সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর ৫.৪৫ শতাংশ কমেছে।






