নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৫১ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৮৪ বারে ১৩ লাখ ৫৭ হাজার ৭৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৩২ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৫.২২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। আজ কোম্পানিটির দর ২১ টাকা ২০ পয়সা বা ৭.৭৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২৫০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, বিকন ফার্মা, বিডি মনোস্পুল পেপার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ও কে অ্যান্ড কিউ লিমিটেড।






