রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে ইয়াবাসহ ২ নারী আটক 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
চট্টগ্রামে ইয়াবাসহ ২ নারী আটক 


চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের ২ নারী আটক 

ডেস্ক রিপোর্টঃঃ  চট্টগ্রামে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৮ আগস্ট) রাতে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮) নামে ওই দুই নারীকে আটক করা হয়। সাফা ও ফাতেমা সম্পর্কে বোন।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবির (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তারা জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক। চন্দনাইশ থানার দোহাজারী এলাকার বিএম বাজারের বার্মা কলোনিতে সামসুর ভাড়া ঘরে থাকতেন তারা।

ইয়াবাগুলো কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর