ফেসবুকের মূল কোম্পানি “মেটা” নিয়ে এসেছে “এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর” প্রোগ্রাম। এই প্রোগ্রামের লক্ষ্য হলো ফেসবুকের বিভিন্ন কমিউনিটির অ্যাডমিনদের লিডারশীপ রিলেটেড দক্ষতা বিকাশে সাহায্য করা, যেন তারা বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন।
এ বছর বাংলাদেশের কমিউনিটি গ্রুপগুলোও এতে অংশ নিতে পারবে।
ফেসবুক এক বিবৃতিতে জানায়, নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটা’র গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার (৩৮ লাখ টাকা) অনুদান পাবে। যার সাহায্যে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন।
এই প্রোগ্রামে আবেদন করতে প্রার্থীদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং এর মেম্বার থাকতে হবে পাঁচ হাজারের বেশি।
এপ্লিকেশন লিংকঃ https://www.facebook.com/community/accelerator/