নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৪ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৫০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৫ কোটি ৪৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের। কোম্পানিটি ৮২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটি ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটি ১২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়র ২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে , মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে , ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে , ওরিয়ন ফার্মা ৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ও সোনালী পেপার ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।






