শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ সময় দেখুন
টঙ্গীতে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসিবুল ইসলাম(৩৭) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গীর আউচপাড়া আল কারীম ইসলামী হাসপাতালে এঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম ফরিদপুর জেলার মধুখালী থানার নিশ্চিন্তপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন ভুক্তভোগী নারী। শনিবার সন্ধ্যায় মা ও মামাত ভাইকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে টঙ্গীর হোসেন মার্কেট আল কারীম ইসলামী হাসপাতালে ডাঃ হাসিবুল ইসলামের চেম্বারে গেলে তিনি বিভিন্ন কৌশলে মামাত ভাই ও ডাক্তারের সহকারীকে চেম্বার থেকে বের করে দিয়ে ওনার রুমে থাকা রুগীর বেডে শুয়ে পরতে বলেন। এসময় পরনে থাকা বোরকা ও টিশার্ট খুলে চিকিৎসার নামে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। একপর্যায়ে ভুক্তভোগীর আত্মচিৎকারে হাসপাতালে উপস্থিত সকলে এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। অভিযুক্ত চিকিৎসককে পুলিশের হাতে সোপর্দ করেন।

পুলিশ জানায়, এঘটনায় একটি মামলা দায়ের করেছে ভোক্তভোগী। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:

কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪

টঙ্গীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চক্রের ৯ সদস্য গ্রেফতার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর