বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কোল্ড শোল্ডার না পাফ স্লিভস? পুজোয় নজর টেনে নিতে ট্রেন্ডিং ব্লাউজের ডিজাইন ঝালিয়ে নিন এখনই!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
কোল্ড শোল্ডার না পাফ স্লিভস? পুজোয় নজর টেনে নিতে ট্রেন্ডিং ব্লাউজের ডিজাইন ঝালিয়ে নিন এখনই!


#কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। টিপটিপ বৃষ্টি হয়েই চলেছে। সঙ্গে ঠান্ডা হাওয়া। আর সেই হাওয়ায় ভর করেই ছড়িয়ে পড়ছে পুজো পুজো গন্ধ। ম-ম করছে বাঙালির ঘর, দুয়ার, উঠোন। জামাকাপড়ের দোকানগুলোয় পা ফেলার জায়গা নেই। চলছে দেদার কেনাকাটা। হামলে পড়ে চলছে শাড়ি বাছাই। জামদানি, বালুচরী থেকে ফ্যান্সি হ্যান্ডলুম কিংবা নেহাতই তাঁতের শাড়ি, বাদ যাচ্ছে না কিছুই।

তবে শুধু শাড়ি কিনলেই তো হবে না, সঙ্গে চাই মানানসই ব্লাইজও। যা শাড়ির সঙ্গে ম্যাচ তো করবেই, আবার টেক্কা দেবে ডিজাইনেও। তবে শাড়ির সঙ্গে ম্যাচ করতেই হবে এমন মাথার দিব্যিও কেউ দেয়নি। সেক্ষেত্রে কনট্রাস্ট ব্লাউজ কেনা যায়। একটা ব্লাউজই ঘুরিয়ে ফিরিয়ে ৩-৪টে শাড়ির সঙ্গে পরা যাবে। এখানে সে রকমই কেতাদুরস্ত কিছু ব্লাউজের সন্ধান দেওয়া হল। পুজোর (Durga Puja 2022) চার দিন অঙ্গে উঠুক এই ব্লাউজ। যা সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্বকেও ফুটিয়ে তুলবে যথাযথ।

কোল্ড শোল্ডার স্লিভ ব্লাউজ: এই ধরনের ব্লাউজে কাঁধের কাছটা গোল করে কাটা থাকে। হাতায় থাকে জরির কাজ। এবার পুজোয় কোল্ড শোল্ডার স্লিভ ব্লাউজই ফ্যাশনে ইন। স্টাইলিশ ডিজাইনের জন্য এগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। সিল্কের শাড়ি হলে চোখ বন্ধ করে এই ধরনের ব্লাউজ পরা যায়। যাদের কাঁধ একটু ভারি তাঁদের এই ডিজাইন ভাল মানায়।

আরও পড়ুন: পুজোর চারদিন পরুন এই ৪ ডিজাইনের ঝুমকো, মাত্র ৪০ টাকা থেকে দাম শুরু

লুজ স্লিভস ডিজাইন: এই ধরনের ব্লাউজের হাতা হয় পাতলা কাপড়ের, ডেউ খেলানো। ডিজাইনে একটা ওয়েস্টার্ন লুক রয়েছে। অর্গাঞ্জা শাড়ির সঙ্গে এই ডিজাইনের ব্লাউজ সবচেয়ে ভাল মানায়। যে কোনও ধরনের বডি শেপের সঙ্গেই লুজ স্লিভস ডিজাইনের ব্লাউজ স্টাইলিশ দেখায়। চাইলে এ ধরনের হাতার উপর নেট ফ্যাব্রিক ব্যবহার করা যায়। তবে এতে প্লেট দিতে ভুলে গেলে চলবে না। না হলে পুরো চেহারাটাই মাটি হবে।

আরও পড়ুন: পুজোর আগে ত্বক খিলখিলিয়ে হাসবে, পায়ে মালিশ করলে চমক আসবে মুখে

পাফ স্লিভস ডিজাইন: পাফ স্লিভস ডিজাইনের ব্লাউজ ঘটিহাতার আধুনিক সংস্করণ যেন! খুব মার্জিত দেখায়। সোজা কথায়, একটা আভিজাত্যের মোড়ক রয়েছে। সাটিনের শাড়ির সঙ্গে পাফ স্লিভস ডিজাইনের ব্লাউজ সবচেয়ে ভাল মানায়। একটু বেশি ডিজাইনার লুক দিতে নেট ফ্যাব্রিক ব্যবহার করা যায়। এই ধরনের ব্লাউজ পরলে চুল খোলা রাখাই ভাল এতে ডিজাইন বেশি হাইলাইট হয়। ব্লাউজের হাতাও অনেক বেশি সুন্দর এবং স্টাইলিশ দেখায়।

First published:

Tags: Durga Puja 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর