সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

হাকিমপুরে বিনামূল্যে কৃষকেরা পেলো সার ও বীজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
হাকিমপুরে বিনামূল্যে কৃষকেরা পেলো সার ও বীজ


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

২০২২-২৩ অর্থবছরে খরিপ-মৌসুমে মাসকালাই এর উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির  আওতায় দিনাজপুরের হাকিমপুরে বিনামূল্যে ২৬ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে  অফিস চত্বরে  কৃষকের মাঝে সার ও বীজ তুলে দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ নুর-এ-আলম। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,২৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডেপ, পাঁচ কেজি পটাস সার বিতরণ করা হয়েছে। এছাড়াও এসব কৃষকদের মধ্যে পাঁচ কেজি মাসকলাই বীজ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর