মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেছেন। গত সপ্তাহে সুইডেনের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় তার সরকারের পতন হয়। সোমবার (২৮ জুন) পার্লামেন্টের স্পিকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন।

সোমবার এক বিবৃতিতে স্টেফান লোফভান বলেন, ‘আমি স্পিকারের কাছে অনুরোধ করেছি, তিনি যেন আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আমার জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এটি’।

সুইডেনে নতুন সরকার গড়ার জন্য এই মহামারিকালে কোনো নির্বাচনের দিকে না যাওয়ার অনুরোধও করেন তিনি। নির্বাচনে না গিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন সরকার গড়ার চেষ্টা চালানোর জন্য স্পিকারকে তিনি অনুরোধ জানিয়েছেন বলে জানান স্টেফান লোফভান।

এর আগে গত ১৫ জুন সুইডেনে নতুন নির্মিত ভবনে ভাড়া নিয়ন্ত্রণ নীতি শিথিল করার প্রতিবাদে ক্ষমতাসীন জোট থেকে সমর্থন প্রত্যাহার করে বামপন্থী দল। ওই দিনই পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। গত ২১ জুন এ অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়।

সুইডেনের ৩৪৯ সদস্যের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হতে ১৭৫টি ভোটের প্রয়োজন হয়। ২১ জুন ১৮১ সদস্য অনাস্থা প্রস্তাবটির পক্ষে ভোট দেন। আস্থা ভোটে হেরে যাওয়ায় সেদিন থেকে পদত্যাগের জন্য এক সপ্তাহের সময় পান স্টেফান লোফভেন। ঠিক এক সপ্তাহ পর সোমবার পদত্যাগ করলেন তিনি।

সুইডেনে ২০১৪ সাল থেকে ক্ষমতায় সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সংখ্যালঘুদের জোট। এ জোটের অন্য দল গ্রিন পার্টি। তবে বামপন্থী দল জোট থেকে সমর্থন প্রত্যাহার করায় এবার সরকারের পতন হলো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর