বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রবিবার থেকে শুরু চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দেখুন
রবিবার থেকে শুরু চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন 


পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে। যা চলবে ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ২০২২ পর্যন্ত।

এর আগে, গত ৬ জুলাই অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি চার্টার্ড ইসলামী লাইফ পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।সূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর