রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

লকডাউনে দাড়ি রাখছেন গৌরব, নিজেই জানালেন কারণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৮৬ সময় দেখুন
লকডাউনে দাড়ি রাখছেন গৌরব, নিজেই জানালেন কারণ


#কলকাতা: পুরুষ মানেই একটু দাড়ি যেন আজকাল থাকবে! এমনই পুরুষ না কি হালে নারীদের বেশি পছন্দের। তবে অনেকেই আছেন যাঁরা এই সব মানেন না।  এ নিয়ে কথা শুরু করলে সে আর থামবে না। তর্ক বহুদূর চলে যাবে।  আর কথা বাড়িয়ে লাভ নেই। বরং আলোচনা করা যাক অভিনেতা গৌরব চক্রবর্তীর (Gaurav Chakrabarty) নতুন লুক নিয়ে।

ক্লিন শেভ বরাবর পছন্দ করেন গৌরব। এটাতেই নিজেকে বেশি স্বচ্ছন্দ মনে করতেন তিনি। কিন্তু এবার তাঁর গাল ভর্তি দাড়ি। কিন্তু আচমকা এরকম লুক কেন? বিশেষ কোনও কারণ? সরাসরি প্রশ্ন করা হয়েছিল গৌরবকে। একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্যই তাঁকে এই লুক তৈরি করতে হয়েছে বলে জানান।

সংবাদমাধ্যমে গৌরব বলেন, “দাড়ি আমার খুব একটা পছন্দের নয়। আমি একটা ফিচার ফিল্মে অভিনয় করছি এখন। যার জন্য আমাকে দাড়ি রাখতে হচ্ছে। লকডাউনের সময় থেকে আমি দাড়ি রাখতে শুরু করেছি। দাড়ি বড় করার পক্ষে আমি নেই। প্রথমত আমাদের এখানে ঘন দাড়ি রাখার মতো সামঞ্জস্যপূর্ণ আবহাওয়া নেই। দ্বিতীয়ত আমি ঠিকমতো দাড়ি পরিচর্যা করতে পারি না। আর সে কারণে আমি ক্লিন শেভ পছন্দ করি।”

যদিও এর পর তাঁর কাছে জানতে চাওয়া হয় কী ভাবে তিনি দাড়ি পরিচর্যা করছেন। তাঁর অকপট জবাব তিনি এর জন্য বিয়ার্ড অয়েল ব্যবহার করছেন। এতে তাঁর দাড়ি খুব নরম থাকছে। পাশাপাশি নিয়মিত ট্রিম করা এবং পরিচর্যা দরকার বলেও জানিয়েছেন।

জানা গেছে, পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবিতে রয়েছেন গৌরব চক্রবর্তী। এবং তাঁর সঙ্গে কাজ করছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। তাঁদের দু’জনকেই গায়ে কালো কোট চাপিয়ে অভিনয় করতে দেখা গেছে। মনে করা হচ্ছে কোনও আইনজীবীর ভূমিকায় রয়েছেন তাঁরা। নতুন ছবির নাম ‘নির্ভয়া’ (Nirbhaya)।

নির্ভয়া মূলত একটি কোর্টরুম ড্রামা। ছবিতে বিভিন্ন চরিত্রে আছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) প্রমুখ। করোনা পরিস্থিতিতে সমস্ত প্রোটোকল মেনে খুব সামান্য কলাকুশলী নিয়েই চলছে শুটিং। সেখানেও গৌরবকে দাড়ি রাখা লুকেই দেখা গিয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর