আন্তর্জাতিক ডেস্ক
ভারতে প্রচলিত প্রধান প্রধান ধর্মবিশ্বাসে সাদৃশ্য না থাকলেও অনুসারীদের মধ্যে সহনশীলতার চর্চা রয়েছে। তবে, অধিকাংশ ভারতীয়ই ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বিয়ের ব্যাপারে আপত্তির কথা জানিয়েছেন।
ভারতের ২৬ রাজ্য এবং তিন অঞ্চলে ১৭ ভাষায় ৩০ হাজার নাগরিকের সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মার্কিন থিংকট্যাঙ্ক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার জানাচ্ছে, জরিপে অংশ নেওয়া ৮০ ভাগ মুসলিম এবং ৬৫ ভাগ হিন্দুই পৃথক ধর্মবিশ্বাসে বিয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এছাড়াও, অধিকাংশ হিন্দু-শিখ-মুসলিমই অগ্রাধিকার ভিত্তিতে আলাদা ধর্মে বিয়ে করাকে নিরুৎসাহিত করেন বলে জানিয়েছেন।
এদিকে, ভারতের জনগণ একইসঙ্গে ধর্মীয় সহিষ্ণুতা এবং সম্প্রদায়ভিত্তিক বিচ্ছিন্ন বলয় প্রত্যাশা করেন জরিপে এমন মনোভাব প্রকাশ পেয়েছে।
জরিপের উপসংহারে বলা হয়, দুই অনুভূতিকে পরস্পর বিপরীতধর্মী মনে হতে পারে কিন্তু অধিকাংশ ভারতীয়র জন্য ব্যাপারটি এমনই।
সারাবাংলা/একেএম