৯ অক্টোবর, রবিবার পড়েছে এ বছরের কোজাগরী লক্ষ্মীপুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি। যতই প্রবাদ বলুক, অর্থই অনর্থের মূল, অর্থ ছাড়া কেউ যে এক পা চলতে পারে না, সেকথা কে না জানে। তাই বাজারের সমস্ত উপকরণ অগ্নিমূল্য হলেও কষ্টেসৃষ্টে আজও হিন্দু বাড়িতে রীতি মেনে পুজো হয় দেবীর। আর সেখানে নারকেল লাগবেই৷