বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ওরিয়ন ইনফিউশন ও বিডিকমের শেয়ারদর বৃদ্ধি অস্বাভাবিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
ওরিয়ন ইনফিউশন ও বিডিকমের শেয়ারদর বৃদ্ধি অস্বাভাবিক


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড ও বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। পাশাপাশি কোম্পানি দুটির শেয়ার লেনদেনও এ সময়ে বেড়েছে। তবে এ অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি ও লেনদেন বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৮ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৬৪ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৯১৯ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫৫ টাকা বা ৬২ দশমিক ৮৮ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১০ অক্টোবর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৩ লাখ ২৮ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ২ লাখ ৩৪ হাজার ৭১৬টি।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সায়। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৫ পয়সায়।

এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা।

অন্যদিকে চলতি বছরের ২৯ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে বিডিকম অনলাইনের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৬১ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ২২ দশমিক ৫১ শতাংশ।

এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১০ অক্টোবর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ২৫ লাখ ১৭ হাজার ৬৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ১২ লাখ ৪৮ হাজার ৭০৬টি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৮ পয়সায়।খবর:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর