বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

হাতিরঝিলের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদসহ ১০ দফা নির্দেশনা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
হাতিরঝিলের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদসহ ১০ দফা নির্দেশনা – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলের সৌন্দর্য রক্ষায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ১০ দফা নির্দেশনাসহ রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ সংক্রান্ত আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মনজিল মোরসেদএ কথা জানান। তিনি বলেন, হাতিরঝিলের সৌন্দর্য রক্ষায় ১০ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

নির্দেশনা গুলো- ১. তুরাগ নদীর রায়ের নীতি অনুসারে ঢাকার হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে জনগণের সম্পত্তি ঘোষণা করা।

২. ঢাকার হাতিরঝিল প্রকল্পে হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ সব ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন অবৈধ ঘোষণা করা হলো। ৬০ দিনের মধ্যে ওইসব বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করতে হবে।
৩. প্রকল্প এলাকায় বাণিজ্যিক স্থাপনা নিষিদ্ধ।
৪. প্রকল্পের সংরক্ষণ, উন্নয়ন, পরিচালনার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে।
৫. প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে থাকবে বুয়েটের প্রকৌশল বিভাগ। যৌথ পরামর্শক হবে সেনাবাহিনীর ২৪ ব্রিগেড।
৬. প্রকল্প এলাকায় জনসাধারণের জন্য ভূ-গর্ভস্থ শৌচাগার তৈরি করতে হবে।
৭. প্রকল্প এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
৮. হাঁটা, সাইকেল চালানো ও প্রতিবন্ধীদের জন্য আলাদা চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
৯. প্রকল্প এলাকার লেকে মাছের অভয়ারণ্য গড়ে তুলতে হবে এবং হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে আউট প্ল্যানের নির্দেশনার বাইরে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা বন্ধে রাজউকের নিষ্কিয়তা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে ২০১৮ সালের ১ আগস্ট হাইকার্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলো আদালত।

রিটে পূর্ত সচিব, ডিএসসিসির প্রধান নির্বাহী, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, হাতিরঝিল থানার ওসি, হাতিরঝিল প্রকল্প পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর