বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

মুখে ব্রণ-র সমস্যায় জেরবার? কফিতেই হতে পারে মুশকিল আসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৩ সময় দেখুন
মুখে ব্রণ-র সমস্যায় জেরবার? কফিতেই হতে পারে মুশকিল আসান


#কলকাতা : কফি শুনলেই মনে পড়ে  ১ কাপ গরম পানীয় ৷ দিনে দুপুরে ক্লান্তি মেটাতে কফির জুড়ি মেলা ভার ৷ কিন্তু জানেন কী ? আপনার ত্বকের বহু সমস্যার সমাধান করতে পারে  এই ১ কাপ কফি ৷

কফিকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করার কথা প্রায়ই শোনা যায় ৷ ভাল স্ক্রাবার হিসেবে কফি খুবই পরিচিত ৷ কিন্তু ভাল স্ক্রাবার ছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি ৷

আরও পড়ুন : বয়সের আগেই ত্বকে বলিরেখা ? ত্বকের ভাঁজ দূর করতে পারবেন, জানুন বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞরা বলছেন ত্বক ভাল রাখতে রোজ কফির ব্যবহার করতে হবে ৷ কফির কিছু বিশেষ মিশ্রণ ত্বকে ব্যবহার করলে একাধিক সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে ৷ আসুন জেনে নেওয়া যাক , কফি থেকে কী কী সমস্যার সমাধান পাওয়া যায় –

আরও পড়ুন : সহজেই পাকা চুল থেকে মুক্তি পেতে চান ? হেয়ার কালার ছাড়াই চুল কালো হবে, রইল টিপস

চোখের কালি – চোখের কালি দূর করতে ১ চামচ মধুতে কফি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে চোখের তলায় মাখতে  হবে ৷ ১০ -১৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে নিলেই দেখতে পারবেন পরিবর্তন ৷ চোখের কালিতে ম্যাজিকের মত কাজ করবে এই প্যাক ৷

ব্রণ- কফিতে থাকা অ্যান্টিবায়োটিক ব্রণ নিরাময় করতে পারে ৷ ৩ চামচ কফির সঙ্গে ১ চামচ মধু , ১ চামচ ব্যাসন ও সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ম্যাসাজ করতে হবে ৷ সপ্তাহে তিন দিন এই বিশেষ মিশ্রণ দিয়ে ম্যাসাজ করলেই ব্রণ নিরাময় হতে পারে ৷

মুখের দাগ – ২ চামচ কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে হবে ৷ এই প্যাক সপ্তাহে তিন বার লাগালেই মুখের কালো দাগ কমবে সহজেই ৷

শুষ্ক ত্বক –  শুষ্ক ত্বকের থেকে রেহাই পেতে কফি ব্যবহার করতেই পারেন ৷ হাফ চামচ কফিতে সামান্য অলিভ অয়েল নিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিতে হবে ৷ শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে ম্যাজিকের মত কাজ করবে এই বিশেষ প্যাক ৷

Published by:Anulekha Kar

First published:

Tags: Acne, Pimple and Acne Prevention, Skin Care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর