#নয়াদিল্লি: বর্তমানে Facebook হল একটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক সম্পর্কে একটি খুবই বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে ফেসবুকে বন্ধ হতে চলেছে Instant Article সার্ভিস। ২০২৩ সালের এপ্রিল মাসে বন্ধ করে দেওয়া হতে চলেছে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল সার্ভিস।
ফেসবুকের ম্যানেজার Maharashtra Desha এই খবরের সত্যতা স্বীকার করেছেন। কিন্তু ফেসবুক কোম্পানির তরফে অফিসিয়ালি এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল, তারা এর ফলে বিরাট সমস্যায় পড়তে পারে। এর প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার ওপরেও পড়তে চলেছে।
আরও পড়ুন – Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
Instant Article সার্ভিস –
ইনস্ট্যান্ট আর্টিকেল ফেসবুকের একটি নেটিভ পাবলিশিং প্ল্যাটফর্ম। এর কনসেপ্ট অনেকটাই গুগল এএমপির (Google AMP) মতো। ফেসবুকে ট্র্যাডিশনাল আর্টিকেল মোবাইলে লোড হতে অনেকটা সময় নেয়। অন্য দিকে, ইনস্ট্যান্ট আর্টিকেল তেজ গতিতে লোডিং হয়। এর ফলে ইউজারদের সেটি পড়ার জন্য প্লাটফর্ম ছাড়ার প্রয়োজন হয় না। খুব সহজেই মোবাইলেই এই ধরনের ইনস্ট্যান্ট আর্টিকেল পড়া যায়।
এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ফেসবুক ইউজারদের ফলোয়ার্স –
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন ইউজারদের ফলোয়ার্স আচমকাই অনেকটা কমে গিয়েছে। ফেসবুকের অনেক ইউজারই এই সম্পর্কে অভিযোগ জানিয়েছে। মেটার ফাউন্ডার এবং সিইও মার্ক জুকারবার্গ নিজের ১১.৯ কোটির বেশি ফলোয়ার্স হারিয়েছেন। এর ফলে তাঁর ফেসবুকের ফলোয়ার্স সংখ্যা ১০,০০০-এর কম হয়ে গিয়েছে। নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ট্যুইট করে জানিয়েছেন, “ফেসবুক একটা সুনামির জন্ম দিয়েছে। যার মাধ্যমে আমার প্রায় ৯ লাখ ফলোয়ার্স শেষ হয়ে গিয়েছে। বর্তমানে শুধু ৯০০০ ফলোয়ার্স বেঁচে রয়েছে। ফেসবুকের এই কমেডি আমার খুব পছন্দ হয়েছে।”
আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ফেসবুক ইন্ডিয়ার সিসিআই মামলার আবেদন খারিজ –
সম্প্রতি দিল্লি হাই কোর্ট হোয়াটসঅ্যাপ ২০২১-এর গোপনীয়তা নীতি তদন্ত করার জন্য ভারতের সিসিআই আদেশকে চ্যালেঞ্জ করে ফেসবুক ইন্ডিয়ার আবেদন খারিজ করেছে। বিচারপতি যশবন্ত ভার্মা আবেদনটি খারিজ করে দিয়ে বলেছেন যে, ‘মামলা করার সুযোগের’ শেষ হওয়া উচিত। হাই কোর্টের একটি বেঞ্চ এই সম্পর্কিত বিষয়ে আপিল খারিজ করার পরে ফেসবুক ইন্ডিয়া অগাস্টে একক বিচারকের বেঞ্চে চলে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফেসবুকের সেই আবেদনও দিল্লি হাই কোর্টের তরফে খারিজ করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, Social Media, Tech news