বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা


# কলকাতা : কিছু বাচ্চার আইকিউ লেভেল জন্ম থেকেই বেশি হয় ৷ আবার কিছু বাচ্চার কম ৷  যদিও এটা জেনে অবাকই হবেন যে কোনও মানুষেরই আইকিউ জন্ম থেকেই স্থায়ী থাকে না ৷ চাইলেই শিশুদের আইকিউ তীক্ষ্ণ করা যেতে পারে ৷  বাচ্চাদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য কিছু বিশেষ কৌশল মানা যেতেই পারে ৷

কিছু বিশেষ কৌশল মানলে শিশুদের  মানসিক ব্যায়াম হয় ৷ যার ফলে শিশুদের আইকিউ লেভেল তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷  অভিভাবকরা এবং শিক্ষকরা চাইলে, কিছু বিশেষ কৌশল প্রয়াস করলে  শিশুদের আইকিউ বাড়বে ৷ চলুন,  জেনে নেওয়া যাক  শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর কিছু সহজ কৌশল

আরও পড়ুন : ডায়েট করেও ওজন কমছে না ? রোজ এই উপায় মানলে ওজন কমবে ম্যাজিকের মত

মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট – বাচ্চাদের হারমোনিয়াম , গিটার , পিয়ানো বা যেকোনও বাদ্যযন্ত্র শেখাতে হবে ৷ বাদ্যযন্ত্র শিখলে  শিশুদের মস্তিষ্কে ব্যায়াম হয় ৷ যার ফলে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷

খেলাধুলা- খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবেও শক্তিশালী হয়। তাই বাচ্চাদের খেলাধুলার মধ্যে রাখতে হবে ৷  বিভিন্ন মস্তিষ্ক শক্তিশালী করার খেলনা শিশুদের দেওয়া যেতে পারে ৷ তাতে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷

আরও পড়ুন : লুকিয়ে থাকা ডায়েবেটিস? এই লক্ষণগুলি থাকলে আজই রক্ত পরীক্ষা করান

গণিত শেখান – শিশুদের ছোট ছোট গণিত সমাধান করতে দিতে হবে ৷ যোগ, বিয়োগ , গুন , ভাগ সমাধান করলে মস্তিষ্কে ব্যায়াম হয় এবং বুদ্ধি বাড়ে ৷

যোগ ব্যায়াম শিক্ষা – শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য তাদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে হবে। এমন পরিস্থিতিতে শিশুদের একাগ্রতা বাড়াতে , তাদের যোগ ব্যায়াম করানো প্রয়োজন ৷

মাইন্ড গেম –  বাচ্চাদের মাইন্ড গেম দিন ৷ মাইন্ড গেম খেলে শিশুদের মানসিক বিকাশ ঘটে ৷  এমন পরিস্থিতিতে, আপনি বাচ্চাদের ধাঁধা, দাবা এবং সুডোকোর মতো মাইন্ড গেম খেলতে শেখাতে পারেন। এতে বাচ্চাদের আইকিউ লেভেল স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published by:Anulekha Kar

First published:

Tags: Child care, Lifestyle, Parenting



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর