রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯৮ সময় দেখুন
রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ


রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃঃ  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে।

সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর