সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

খুলনা জেলা পরিষদের চেয়ারমান হলেন শেখ হারুনুর রশীদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১০৩ সময় দেখুন
খুলনা জেলা পরিষদের চেয়ারমান হলেন শেখ হারুনুর রশীদ


মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনা জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। প্রতিটি কেন্দ্রকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেন প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। উৎসব মুখর পরিবেশে খুলনায় ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৬ ভোটার ভোট দেন।

উল্লেখ নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ খুলনা জেলা পরিষদের এক যুগ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার করার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছেন প্রবীণ এ আওয়ামী লীগ নেতা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর