রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

এম এল ডায়িংয়ের ডেনিম সুতার ইউনিটে উৎপাদন শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩১২ সময় দেখুন
এম এল ডায়িংয়ের ডেনিম সুতার ইউনিটে উৎপাদন শুরু – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এম এল ডায়িংয়ের নতুন স্পিনিং ইউনিট যাত্রা শুরু করেছে। বুধবার (৩০ জুন) গাজীপুরের ভবানীপুরে অবস্থিত এই ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। নতুন এই ইউনিটে ডেনিম ফেব্রিকসের সুতা উৎপাদন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম.এল. ডাইং লিমিটেডের পরিচালক সৈয়দ মোঃ তাজুল ইসলাম মার্কেটিং ডিরেক্টর মোঃ হুমায়ুব কবির এবং কোম্পানি সেক্রেটারি এ.কে.এম আতিকুর রহমান।

নতুন ইউনিট নিয়ে এম এল ডায়িংয়ের স্পিনিং ইউনিটের সংখ্যা বেড়ে হয়েছে ২টি। অন্য ইউনিটটিতে কটন সুতা উৎপাদন করা হয়।

অনুষ্ঠানে এম. এল. ডাইং লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মোঃ হুমায়ুব কবির বলেন, নতুন ইউনিটের বিষয়ে ক্রেতাদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। উৎপাদনে আসার আগেই ৪০ টন সুতার রপ্তানি আদেশ পাওয়া গেছে।

তিনি বলেন, কোম্পানির উৎপাদিত কটন সুতারও ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। আগামী ৩ মাসের সুতা বুকড হয়ে আছে। ক্রেতাদের কাছ থেকে আরও চাহিদা আসছে।

চাহিদা বাড়তে থাকায় আগামী ৭/৮ মাসের মধ্যে উৎপাদনক্ষমতা আরও বাড়াতে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ডেনিম সুতা ইউনিটের দৈনিক উৎপাদনক্ষমতা ২০ টন। তবে করোনা পরিস্থিতির কারণে সব মেশিন সংস্থাপন করতে না পারায় এই উৎপাদনক্ষমতা বর্তমানে ব্যবহার করা যাবে না। এখন দৈনিক তারা ১০ টন সুতা উৎপাদন হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর