#কলকাতা: প্রায় দু ঘণ্টা পর স্বাভাবিক হচ্ছে WhatsApp পরিষেবা। ব্যবহারকারীরা তাঁদের সমস্ত পুরানো মেসেজ পেতে শুরু করেছে, আর ধীরে ধীরে পাঠাতেও পারছেন মেসেজ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই গোলমাল শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবায়। মনে করা হচ্ছে যে এই সমস্যা বিশ্বব্যাপী ঘটে ছিল। য়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম, Downdetector জানিয়েছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, ও লখনউ এর হোয়াটসঅ্যাপ মতো বড় শহরগুলি ক্ষতিগ্রস্থ এলাকার অন্তর্ভুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব তিনটি ভার্সনেই ব্যবহারকারীদের অ্যাপে এই সমস্যাটি দেখা দিয়েছিল। পরিষেবা বন্ধ হওয়ার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন কোনও মেসেজ পাচ্ছিলেন না। সেই সঙ্গে ব্যবহারকারীদের মেসেজ পাঠাতেও অসুবিধা হচ্ছিল। অ্যাপটি খুললে ব্যবহারকারীরা ‘Connecting’-এর একটি পপ-আপ দেখতে পাচ্ছিলেন। হোয়াটসঅ্যাপ ওয়েবও কানেক্টও করা যাচ্ছিল না। বন্ধ ছিল ভিডিও কল, গ্রুপ চ্যাটও।
Partial restoration of WhatsApp services appears to have begun in some cities of India pic.twitter.com/85DYUxBz7N
— ANI (@ANI) October 25, 2022
আচমকা পরিষেবা থমকে যাওয়ায় কাজে সমস্যা দেখা দিতে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। দেশ জুড়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতেও শুরু করেন। ওয়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম, Downdetector জানিয়েছে, হোয়্যাটসঅ্যাপের পরিষেবা ব্যাহত হয়েছে বলে ৩,১২৫ টি অভিযোগ জমা পড়েছে বেলা ১২ টা ৩৯ মিনিট পর্যন্ত। যে সংখ্যাটা বেলা ১টা বেড়ে দাঁড়িয়েছে ২৫,০০০ এর ও বেশি। এই রিপোর্টগুলির মধ্যে বেশিরভাগের অভিযোগ ছিল, হোয়াটসঅ্য়াপ মেসেঞ্জারে অপর ব্যক্তিকে কোনও মেসেজ পাঠালো তা যাচ্ছে না। ৬৯ শতাংশ রিপোর্ট ছিল মেসেজ নিয়েই। বাকিদের অভিযোগ ছিল সার্ভারে কানেকশন নেই এবং অ্যাপ ক্র্যাশ করছে।
হোয়াটসঅ্যাপের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়,‘আমরা জানতে পেরেছি কিছু কিছু মানুষ বার্তা পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকলের পরিষেবা ঠিক করার জন্য কাজ করছি।’
ট্যুইটার, ফেসবুক এর মতো যোগাযোগ মাধ্যমগুলিতে ইউজাররা অভিযোগ জানাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে ট্রেন্ডিং হয়ে যায় #whatsappdown। এমনকি ট্যুইটারে ভাইরাল হতে শুরু করেছে মিমসও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।