বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে ২৪ ঘণ্টায় সহস্রাধিক মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৭৪ সময় দেখুন
ভারতে ২৪ ঘণ্টায় সহস্রাধিক মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা ফের হাজার ছাড়িয়েছে; দৈনিক সংক্রমণও বেড়েছে ছয় শতাংশ।

বৃহস্পতিবার (১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ৭৮৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার পাঁচ জনের।

এর আগের তিন দিন দেশটিতে করোনায় মৃত্যু হাজারের নিচে নেমে এসেছিল। বুধবার ৮১৭ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছিল। যা ৭৮ দিনের মধ্যে সর্বনিম্ন। কিন্তু, ২৪ ঘণ্টা না পেরুতেই মৃতের সংখ্যা ফের হাজার ছাড়াল।

এ নিয়ে ভারতে করোনায় মোট তিন লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের মৃত্যু সরকারিভাবে জানানো হয়েছে। আর মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি চার লাখ ১১ হাজার ৬৩৪। তবে, টানা ৪৯ দিন ধরে দেশটিতে করোনা শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার ২৫৭ জন। যা এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর মাত্র এক দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, টানা ২৪ দিন ধরে দেশটিতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। বৃহস্পতিবার এই হার দুই দশমিক ৫৪ এ নেমে এসেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার পর ভারতজুড়ে ৩৩ কোটি ৫৭ লাখ লোক করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন। চলতি বছরের মধ্যেই দেশটির সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর