সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঝাঁকে ঝাঁকে ‘হ্যাপি দিওয়ালি’ মেসেজ! চাপে পড়েই কি থমকে গেল whatsapp!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২৭ সময় দেখুন
ঝাঁকে ঝাঁকে ‘হ্যাপি দিওয়ালি’ মেসেজ! চাপে পড়েই কি থমকে গেল whatsapp!


#কলকাতা: গোটা দেশে বন্ধ হোয়াটসঅ্যাপ। এই প্রথম নয় অবশ্য। এর আগেও একাধিকবার হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করেছে ভারতে।

ভারতের বেশির ভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকেই এদিন সমস্যা পড়তে হয়। কাজ করছে না হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা মেসেজ সেন্ড বা রিসিভ করতে পারছেন না।

মেটা-মালিকানাধীন চ্যাটিং প্ল্যাটফর্মের অন্য পরিষেবাগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে।হোয়াটসঅ্যাপ ছাড়া বাকি কোনও প্ল্য়াটফর্মে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন-  দীপাবলীর দিন থেকে এই সব ফোনে WhatsApp কাজ করবে না, আপনার ফোনে চলবে তো? জেনে নিন

হোয়াটসঅ্যাপ-এর এই হঠাৎ করে মুখথুবড়ে পড়ার ঘটনারর কথা জানাতে অনেকেই টুইটারে পৌঁছে গিয়েছেন। হোয়াটসঅ্যাপ বিভ্রাটের কয়েক মিনিটের মধ্যে টুইটারে ইতিমধ্যে প্রচুর মজার মেম শেয়ার হচ্ছে।

দীপাবলির ঠিক পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর হোয়াটসঅ্যাপ দুপুর ১২ টার দিকে কাজ করা বন্ধ করে দেয়। এক ঘন্টারও বেশি সময় ধরে কাজ করা বন্ধ হোয়াটসঅ্যাপ-এর। ফলে ব্যাপক সমস্যায় পড়েন হোয়াটসঅ্যাপ  ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ বিভ্রাটের কথা স্বীকার করেছে। মেটা-র একজন মুখপাত্র এএনআইকে বলেছেন, “কিছু মানুষ বর্তমানে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। এই ব্যাপারে আমরা সচেতন। যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ আবার কাজ করবে। আমরা দ্রুত কাজ করছি।”

আরও পড়ুন- দাম বাড়ছে সস্তা স্মার্টফোনের, মাসের শেষে মাথায় হাত পড়তে চলেছে আম জনতার

দীপাবলির উৎসব উপলক্ষে ভারতীয় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে “শুভ দিওয়ালি” বার্তা, ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। তাতেই কি চাপ বাড়ল হোয়াটসঅ্যাপ-এর সার্ভারে! হোয়াটসঅ্যাপ ভারতে কাজ করা বন্ধ করার পরই সোশ্যাল মিডিয়ায়  #WhatsAppDown ট্রেন্ড করা শুররু করেছে।

Published by:Suman Majumder

First published:

Tags: Whatsapp, Whatsapp update



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর