বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইউরোপে আসছে করোনার নতুন ঢেউ, ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
ইউরোপে আসছে করোনার নতুন ঢেউ, ডব্লিউএইচও’র হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপে এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত দুই মাস এই অঞ্চলে করোনার সংক্রমণ নিম্নমুখী ছিল। এতে করে ইউরোপে করোনার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর বিবিসি।

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ বলেন— করোনার ভ্যাকসিন প্রয়োগের ধীরগতি, নতুন ভ্যারিয়েন্ট ও সামজিক দূরত্ব না মেনে চলায় এই ঝুঁকি তৈরি হয়েছে।

এক্ষেত্রে ইউরো-২০২০ করোনার ‘সুপার স্প্রেডার’ হিসেবে ভূমিকা রেখেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ লন্ডন ও পিটার্সবার্গ থেকে ফিরে আসা শত শত ভক্তের নমুনা পরীক্ষা করা হলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

এমতাবস্তায় স্বাগতিক দেশগুলোকে দর্শকদের গতিবিধি আরও বেশি পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড।

ম্যাচের আগে ও পরে ভ্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, স্টেডিয়ামের আশপাশে আমাদের যা দেখার দরকার তা হলো— ম্যাচ শেষ কী হচ্ছে? তারা (দর্শক) কী বার বা মদের দোকানগুলোতে যাচ্ছে?

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর