বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্ধুর প্রেমেই পড়ছেন না তো? এই ছোট্ট টিপসেই ধরে ফেলুন মন আসলে কী চাইছে…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দেখুন
বন্ধুর প্রেমেই পড়ছেন না তো? এই ছোট্ট টিপসেই ধরে ফেলুন মন আসলে কী চাইছে…


‘প্যায়ার দোস্তি হ্যায়’। অর্থাৎ বন্ধুত্বই প্রেম। এই তিন শব্দের ছোট্ট একটি বাক্যকেই জীবনের অমোঘ সত্যি বলে মেনেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’-র রাহুল খন্না। পর্দায় শাহরুখ খানের সেই সংলাপ আজও ঝড় তোলে অনুরাগীদের মনে। এই ভাবনার পথ ধরে আপনিও কি কখনও হেঁটেছেন? প্রশ্ন জেগেছে, সব চেয়ে কাছের বন্ধুটিকে জীবনসঙ্গী হিসেবে পেলে কেমন হত? জেনে নিন কী ভাবে বুঝবেন বন্ধুর প্রেমে পড়েছেন।

বন্ধুর কাছাকাছি থাকতে ইচ্ছা করছে সব সময়

যে বন্ধুটির সঙ্গে আগে মাসে বা সপ্তাহে এক বা দু’বার দেখা হত, এখন তাঁকে সব সময় দেখতে ইচ্ছা করে? সময়ে-অসময়ে ফোন করে দিনের খুঁটিনাটি বিষয়গুলিও জানাতে ইচ্ছা করে? এই প্রশ্নগুলির উত্তর যদি ইতিবাচক হয়, তবে বুঝবেন আপনি বন্ধুটির প্রেমে পড়েছেন।

অধিকার বোধ তৈরি হওয়া

যে কোনও সম্পর্কেই একে অপরের প্রতি কম-বেশি অধিকার বোধ তৈরি হয়। কিন্তু কাছের বন্ধুটি অন্য কাউকে বেশি সময় বা গুরুত্ব দিলে যদি আপনার রাগ হয় তবেই বুঝবেন সেই বন্ধুটিকে আর শুধুই বন্ধু ভাবছেন না আপনি।

আরও পড়ুন :  এভাবে ত্বকের যত্ন নিন, শীতের কনকনে বাতাসেও ত্বক থাকবে নরম আর তুলতুলে

আরও পড়ুন : রাতে নিয়মিত ঘুম না হলে মেয়েদের শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর রোগ! মুক্তি পান এই সহজ উপায়ে

তাঁর পছন্দ-অপছন্দ নিয়ে ওয়াকিবহাল হওয়া

কাছের বন্ধু কী পছন্দ করেন বা করেন না, সে বিষয়ে ধারণা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলি কি ইদানীং একটু বেশিই ভাবাচ্ছে আপনাকে? নিজের অজান্তেই সেই বন্ধুকে ভালবেসে ফেলেনি তো? ভেবে দেখুন।

আচমকাই সাবধানী হয়ে পড়া

যে বন্ধুর কাছে এক সময়ে আবেগের ঝাঁপি উপুড় করতেন, হঠাৎই তাঁর সামনে সাবধানী হয়ে উঠছেন? তাঁর সঙ্গে আর আগের মতো সহজ করে কথা বলতে পারছেন না? এমনটা হলে বিষয়টি নিয়ে ভেবে দেখুন।

(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Sanchari Kar

First published:

Tags: Relationship, Relationship Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর