বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২ ডোজে ২ ধরনের ভ্যাকসিন প্রয়োগ করবে জার্মানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৮৬ সময় দেখুন
২ ডোজে ২ ধরনের ভ্যাকসিন প্রয়োগ করবে জার্মানি


আন্তর্জাতিক ডেস্ক

জার্মানিতে যারা করোনাভাইরাসের (কোভিড-১৯) জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ হিসেবে অন্যকোনো ভ্যাকসিন নেওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ধরন) ছড়িয়ে পড়ায় দ্রুত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরা।

শক্রবার (২ জুন) জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পেন দেশটির ১৬টি রাজ্যে তার সহকর্মীদের এসংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। দেশটির ভ্যাকসিন প্রদান সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির খসড়া সুপারিশের একদিন পর এই নির্দেশনা দেওয়া হয়।

এর আগে ওই বিবৃতিতে কমিটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি করা গবেষণার ফলাফল অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজের চেয়ে অ্যাস্ট্রাজেনেকা ও এমআরএনএ’র মিশ্রণে ভ্যাকসিন প্রয়োগ করলে অধিক মাত্রায় করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

কমিটি দ্বিতীয় ডোজের জন্য এমআরএনএ’র ভ্যাকসিনের সুপারিশ করেছিল। জার্মানি শুরু থেকে বায়োএনটেক-ফাইজার এবং মদার্নার ভ্যাকসিন প্রয়োগ করে আসছে। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ বা তারও বেশি পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে কমিটি এতো দ্রুত না দিয়ে ৯ বা ১২ সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়ার সুপারিশ করে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (৬৬) অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার পর সম্প্রতি দ্বিতীয় ডোজ হিসেবে মদার্নার ভ্যাকসিন নিয়েছেন।

অ্যাঞ্জেলা মার্কেলের মুখপাত্র জানান, মানুষ যেন দুটি ভিন্ন ভিন্ন ভ্যাকসিনের ডোজ নিতে ভয় না পায়— সেই প্রচেষ্টার অংশ হিসেবেই অ্যাঞ্জেলা মার্কেল ভ্যাকসিনের ভিন্ন ভিন্ন দুটি ডোজ নিয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর