বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিটিসিএল লোকসান কাটিয়ে লাভ করেছে পৌণে ৭ কোটি টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দেখুন
বিটিসিএল লোকসান কাটিয়ে লাভ করেছে পৌণে ৭ কোটি টাকা


বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লাভজনক প্রতিষ্ঠান হিসাবে ঘুরে দাঁড়িয়েছে।

একটানা ১৫ বছর যে প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে, এখন সেই প্রতিষ্ঠানটিই লোকসান কাটিয়ে লাভের মুখ দেখছে। বিটিসিএল ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বিটিসিএল’র বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে এ তথ্য জানানো হয়।

বিটিসিএল’র বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান এবং বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, ২০০৭ -২০০৮ অর্থ বছরে বিটিসিএল’র লোকসান ছিলো প্রায় ৩শ’৫০ কোটি টাকা। তারও আগে লোকসানের পরিমান ছিলো প্রায় ৫শ’ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেরও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-’২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর