বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য

চার মাস না পেরোতেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
চার মাস না পেরোতেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

শপথ নেওয়ার মাত্র চার মাসের মাথায় ইস্তাফা দিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাউত। শুক্রবার (২ জুন) রাতে রাজ্যপালের কাছে তার পদত্যাগ পত্র হস্তান্তর করেছেন।

এক বিবৃতিতে তিরথ সিং রাউত বলেন, ‘সাংবিধানিক সংকট এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। করোনাভাইরাস পরিস্থিতিতে এখন কোনো উপনির্বাচন সম্ভব নয়’।

উত্তরাখণ্ডে গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ। তবে সে সময় বিধায়ক হিসেবে নির্বাচিত ছিলেন না এ বিজেপি নেতা। ভারতের সংবিধান অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক হয়ে আসলে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারতেন তিরথ সিং রাউত। তবে চার মাস কেটে গেলেও উপনির্বাচনের আয়োজন করেননি তিনি। তিনি পউরি গরওয়াল আসনের লোকসভা সদস্যই থেকে গেছেন এখনও।

ধারণা করা হচ্ছে, উত্তরাখণ্ড বিজেপিতে চলমান কোন্দলের কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিয়েছেন তিরথ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বিজেপির অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হচ্ছে, মূলত দলের মধ্যে বিরোধিতার কারণেই আরও দুই মাস হাতে থাকতে পদত্যাগ করেছেন তিরথ সিং রাউত।

উল্লেখ্য, গত মার্চে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদে বিজেপির ত্রিবেন্দ্র সিংহ রাওকে সরিয়ে তিরথকে বসায় বিজেপি। সে সময় ত্রিবেন্দ্র সিং রাওয়ের মুখ্যমন্ত্রী হিসেবে আরও এক বছর হাতে ছিল। তিরথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরাখণ্ডে রাজ্য বিজেপিতে কোন্দল আরও বেড়ে যায়। এর ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো তাকে।

শনিবার বিজেপির বিধায়করা বৈঠকে বসে নতুন নেতা নির্বাচন করবেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom