#নয়াদিল্লি: বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। বিশ্বজুড়ে বিশাল সংখ্যায় অ্যান্ড্রয়েড ফোনের ইউজার রয়েছে।
আজকাল প্রায় সকলের হাতে একটি করে স্মার্টফোন থাকে। যার মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের কাজ করা যায়। কিন্তু স্মার্টফোনের বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের সেই সকল ক্ষতিকর বিষয়গুলো নিজেই কন্ট্রোল করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের ফিচারের মাধ্যমে তা করা সম্ভব।
আরও পড়ুন- ‘কথা বলে না কেন?’ মরণ-বাঁচন ম্যাচের আগে মেসিকে চাচাছোলা আক্রমণ ‘সাদা পেলে’র
অনেক ইউজার রয়েছেন, যাঁরা ফোনে গান শোনার সময়, কথা বলার সময় অথবা কিছু দেখার সময় ভলিউম অনেকটাই বাড়িয়ে রাখেন। জনবহুল এলাকায় ভিড়ের মধ্যে অনেকেই নিজেদের ফোনের ভলিউম অনেকটাই বাড়িয়ে রাখেন। এর ফলে মাঝে মাঝে আবার কিছু দেখা বা শোনার সময় সেই ভলিউম কম করার প্রয়োজন পড়ে।
অর্থাৎ কোনও সময় ফোনের ভলিউম কম, আবার কোনও সময় ফোনের ভলিউম বেশি করার প্রয়োজন পড়ে। অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই সেই ভলিউম সেট করার কাজটি করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
কানের যত্ন –
ইলেকট্রনিক ডিভাইসের আওয়াজ সব সময় বাড়িয়ে রাখার ফলে কানের অনেকটাই ক্ষতি হতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেশনের মতে ২ ঘণ্টা পর্যন্ত ৮০ থেকে ৮৫ ডেসিবেলের আওয়াজে কিছু শুনলে কানের ওপর তার গভীর ক্ষতিকর প্রভাব পড়ে।
অন্য দিকে, মাত্র ৫০ মিনিট পর্যন্ত ৯৫ ডেসিবেলে কিছু শুনলে শোনার ক্ষমতার ওপর তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এর জন্য সব সময় নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম সেট করা প্রয়োজন।
অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম সেট করার উপায় –
– সবার প্রথমে নিজেদের ফোন আনলক করে সেটিংস অপশনে যেতে হবে।
– এরপর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনে ক্লিক করে ভলিউম অপশনে যেতে হবে।
আরও পড়ুন- ‘ম্যাজিক’ গোল, রোজ প্র্যাকটিস করে তবে ওরকম শট মারেন ব্রাজিলের রিচার্লিশন!
– উপরের ডান দিকের কোণে থাকার তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপর মিডিয়া ভলিউম লিমিট সিলেক্ট করতে হবে।
– এরপর একটি স্লাইডারের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের ম্যাক্সিমাম ভলিউম কন্ট্রোল করা যাবে।
– ইউজাররা চাইলে একটি পিনের সাহায্যে এই সেটিংস লক করে রাখতে পারেন। এর ফলে অন্যেরা কেউ ফোনের ভলিউম বাড়াতে বা কমাতে পারবেন না।
– ফোনের মডেল অনুযায়ী এই সেটিংসের লোকেশনের কিছুটা পরিবর্তন হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5G Smartphone, Android