রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Rupam Islam takes steps to help residents of Kalyani arc– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫০৪ সময় দেখুন
Rupam Islam takes steps to help residents of Kalyani arc– News18 Bangla


কলকাতা : গত কয়েক মাস ধরেই গায়ক সত্তার পাশাপাশি উজ্জ্বল রূপমের (Rupam Islam) জনসেবী ভাবমূর্তি ৷ ইয়াসতাণ্ডবের একমাস পরও সেই ভাবমূর্তিতে ভাটা পড়েনি ৷ রূপম ও তাঁর সহযোগীদের উদ্যোগে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল কল্যাণীবাসীদের দিকে ৷ অন্যান্য ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি রবিবার কল্যাণীর বিভিন্ন অংশে ত্রাণসামগ্রী বিলি করবে টিম রূপম ইসলামও ৷ তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি ৷ প্যাকেটবন্দি করা হচ্ছে সাহায্য ৷ নেটিজেনদের কাছেও সাহায্যের আর্জি রেখেছেন গায়ক ৷

ফেসবুকে ত্রাণপ্রস্তুতির ছবি শেয়ার করে রূপম জানিয়েছেন তাঁর নিজের এবং ফসিলস অনুরাগীদের কাছে ‘কল্যাণী’ শব্দটা একটা আবেগ ৷ শিল্পীর মতে, ফসিলস লাইভ এবং কল্যাণী মেলা হল কার্যত সমার্থক ৷ টানা ১৭ বছর এই মেলায় পারফর্ম করেছে ফসিলস ৷ রূপম মনে করেন, আজ তাঁদের জন্য সময় এসেছে কল্যাণীবাসীর পাশে দাঁড়ানোর ৷ তাই ইয়াস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত শহরবাসীর হাতে ত্রাণ তুলে দেওয়ার উদ্যোগে সামিল হয়েছেন রূপম ৷

তবে অনুষ্ঠান করেছেন বলে শুধু কল্যাণীকেই সাহায্য নয় ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে রূপম ত্রাণবণ্টনে উদ্যোগী হয়েছেন ৷ প্রায়-লকডাউনে বর্ধমানে  ক্ষতিগ্রস্তদের হাতে রেশনদ্রব্য তুলে দিয়েছেন টিম রূপম ইসলামে প্রতিনিধিরা ৷ তাঁদের উদ্যোগে দক্ষিণ কলকাতায় চলেছিল নিজস্ব অক্সিজেন পরিষেবা৷

অন্যদিকে, ইয়াস আছড়ে পড়ার আগেই রূপমের সহযোগীরা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতিপর্বে অংশ নিয়েছেন ৷ ঝড় পরবর্তী সময়ে বিধ্বস্ত এলাকায় দুর্গতদের কাছে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র ৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর টিম রূপম ইসলামের স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের শালুকখালি গ্রামে ৷ শতাধিক দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাবার ৷ লকডাউন পরিস্থিতিতে ডেলিভারিম্যানদের কথা ভেবে তাঁদের জন্যও খাবারের বন্দোবস্ত করেছে টিম রূপম ইসলাম ৷ মানবিকতার প্রশ্নে অনলাইন কনসার্ট করেছেন ‘ফসিলস’-এর প্রধান মুখ, রূপম ৷ ‘একক রূপম’ শীর্ষক ওই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হয় মানবকল্যাণে ৷

মানুষের পাশাপাশি এই পরিস্থিতিতে বিপন্ন পথকুকুররাও ৷ কৃষ্ণনগরে টিম রূপম ইসলামের প্রতিনিধিরা রোজ রাতে পথের সারমেয়দের জন্যও খাবারের বন্দোবস্ত করেছেন ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর