নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি তিনটি হলো: বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএম: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং “এএ+” হয়েছে এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিএসআরএম স্টিল: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং “এএ+” হয়েছে এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।। কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অগ্নি সিস্টেমস: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে “এ” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২২ নিরীক্ষিত সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।






