সেখানে দেখা যাবে কন্টাক্ট, লোকেশন, ডকুমেন্ট, পেমেন্ট এবং ক্যামেরার মতো বিভিন্ন অপশন। সেখানেই একেবারে শেষে পোল অপশন দেখা যাবে। পোল ক্রিয়েট করার জন্য সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Ask Question’-এর জায়গায় নিজেদের প্রশ্ন এন্টার করতে হবে। এরপর ভোটিংয়ের জন্য অপশন যুক্ত করতে হবে। ভোটিংয়ের জন্য সর্বোচ্চ ১২টি অপশন যুক্ত করা যাবে। সমস্ত ডিটেল যুক্ত করার পর সেন্ড অপশনে ক্লিক করতে হবে।