বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিএসসিসিএল-এর ৪৬% নগদ লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
বিএসসিসিএল-এর ৪৬% নগদ লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৪৬% নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব ও কোম্পানির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, কোম্পানির পরিচালক মোঃ আবদুল মোমিন, খোন্দকার মোঃ আব্দুল হাই, পিএইচডি, ড. নাসিমা আকতার (জুম অ্যাপের মাধ্যমে), অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি, কোম্পানির এনআরসি ও অডিট কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক এন.কে.এ মুবিন এফসিএস, এফসিএ (জুম অ্যাপের মাধ্যমে), কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আজম আলী, বিএসসিসিএল-এর কোম্পানি সচিব, মোঃ আব্দুস সালাম খাঁন,এফসিএস সহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কোম্পানির অডিটরগণ, ইন্ডিপিনডেন্ট স্ক্রটিনাইজার (জুম অ্যাপের মাধ্যমে) ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারগণ বিএসসিসিএল এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কোম্পানির সার্বিক সাফল্য ও উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির রাজস্ব আয়, লভ্যাংশের পরিমাণ ও ব্যান্ডউইথের ব্যবহার গত বছর হতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থ বছরে কোম্পানির মোট ব্যান্ডউইথ লিজের পরিমাণ ছিল ১৫৬৪.০০ জিবিপিএস যার বিপরীতে ২০২১-২০২২ অর্থ বছরে কোম্পানির ব্যান্ডউইথ লিজের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০৬৯.০০ জিবিপিএস। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গত ২০২১-২০২২ অর্থ বছরে ২৫০.০২ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে এবং ৩০শে জুন ২০২২ তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারর্স ইক্যুইটি ১০৬৬.২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।

বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এবং বার্ষিক সাধারণ সভার স্থির চিত্র এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর