বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আগামীকাল জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
আগামীকাল জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আগামীকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২ খ্রি.) বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা জাপানী অর্থনৈতিক অঞ্চল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর মধ্যদিয়ে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) এর পাশাপাশি জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সিঙ্গারের মতো একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানি ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলে তাদের অবকাঠামো নির্মাণ শুরু করেছে এবং জার্মান কোম্পানি রুডলফের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

৬ ডিসেম্বর জাপানী অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম উদ্বোধনের দিনে আরও দুটি জাপানী বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।

এছাড়া আরও ৩০টি জাপানি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের আরও ১০টি প্রতিষ্ঠান এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তথ্যসূত্রঃবাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর