শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে দুই বন্দীর মৃত্যু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সময় দেখুন
কাশিমপুর কারাগারে দুই বন্দীর মৃত্যু – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি মারা গেছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই জনকেই মৃত ঘোষণা করেন।

কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দ তাইজুদ্দিন (৭৬) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯)। তারা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে কারাগারের ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই জনকেই মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর